কাস্টমার ইনবক্সে মেসেজ দেবে, অর্ডারটা DMJar নিয়ে নেবে।
কাস্টমার বাংলায় লিখুক, বাংলিশে লিখুক বা ইংরেজিতে — DMJar আপনার পেজের ইনবক্স আর ওয়েবসাইটে সাথে সাথে জবাব দেয়, আর কথা শেষে অর্ডারটা রেডি করে আপনার হাতে তুলে দেয়। দাম আর ডেলিভারি চার্জ আসে আপনার দেওয়া লিস্ট থেকেই।
এখন আর্লি অ্যাক্সেস চলছে, প্রথম যারা আসছেন তাদের জন্য ফ্রি। আপাতত Messenger আর ওয়েবসাইট চ্যাট, এরপর আসছে WhatsApp আর Instagram।
এই থ্রি-পিসটা কি M সাইজে আছে? দাম কত?
আছে! M সাইজ ৳১,৮৫০। ঢাকার ভেতরে ডেলিভারি ৳৭০। অর্ডার করবেন?
সাইজ আর স্টক আপনার লিস্ট থেকে
- থ্রি-পিস, M সাইজ
- ৳১,৮৫০
- ঢাকার ভেতরে ডেলিভারি
- ৳৭০
- মোট
- ৳১,৯২০
Beef tehari ache? Koto?
Beef tehari amader list e nei. Chicken Biryani ৳350 ar Mutton Tehari ৳420 ache. Kon ta neben?
লিস্টে নেই, তাই দামও নেই
- চিকেন বিরিয়ানি৳৩৫০যোগ করুন
- মাটন তেহারি৳৪২০যোগ করুন
Earbuds ta ki original? Warranty ache?
Ji, original. 6 mash shop warranty. Dam ৳2,490, Dhaka te delivery ৳60. Niben?
ওয়ারেন্টি আপনার পলিসি থেকে
- ১ × Earbuds Pro
- ৳২,৪৯০
- ঢাকার ভেতরে ডেলিভারি
- ৳৬০
- মোট
- ৳২,৫৫০
এই সিরামটা oily skin এ চলবে? ডেলিভারি কত?
চলবে, এটা oily আর combination skin-এর জন্যই। দাম ৳১,২৫০, ডেলিভারি ৳৬০। অর্ডার করে দেবো?
আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে
- ১ × নায়াসিনামাইড সিরাম
- ৳১,২৫০
- ঢাকার ভেতরে ডেলিভারি
- ৳৬০
- মোট
- ৳১,৩১০
কখনো দাম বানিয়ে বলে না।
জবাবের প্রতিটা দাম, চার্জ আর মোট টাকা আসে আপনার লিস্ট আর আপনার নিয়ম থেকে। জবাব পাঠানোর আগে DMJar প্রতিটা সংখ্যা সেখানে মিলিয়ে দেখে। যে সংখ্যা সেখানে নেই, সেটা কাস্টমার পর্যন্ত পৌঁছায় না।
-
দাম আসে আপনার লিস্ট থেকে
প্রোডাক্ট, সাইজ, স্টক আর ছবি আসে আপনার Google Sheet, CSV ফাইল বা অনলাইন স্টোর থেকে। সেখানে দাম বদলালে পরের জবাবেই নতুন দাম যায়।
-
চার্জ আসে আপনার নিয়ম থেকে
ডেলিভারি এলাকা আর চার্জ, একটা অ্যামাউন্টের উপরে ফ্রি ডেলিভারি, মিনিমাম অর্ডার, ওয়ারেন্টি আর রিটার্ন। আপনি যেভাবে লিখে দেবেন, DMJar ঠিক সেভাবেই বলবে।
-
যা জানে না, সরাসরি বলে দেয়
লিস্টে নেই এমন কিছু চাইলে DMJar সরাসরি বলে দেয় যে নেই, কাছাকাছি যা আছে সেটা দেখায়, আর কাস্টমারের যদি একজন মানুষ দরকার হয়, চ্যাটটা আপনার হাতে তুলে দেয়।
সব মেসেজ, এক জারে।
Messenger আর ওয়েবসাইট চ্যাটের সব মেসেজ এক ইনবক্সে আসে, একইভাবে জবাব পায়, আর সব অর্ডার থাকে এক বোর্ডে। এরপর WhatsApp আর Instagram-ও এই জারেই আসছে।
প্রথম অর্ডার পর্যন্ত তিন ধাপ
-
প্রোডাক্ট লিস্ট দিন
Google Sheet শেয়ার করুন, CSV ফাইল আপলোড করুন বা অনলাইন স্টোর কানেক্ট করুন। DMJar আপনার প্রোডাক্ট, দাম, সাইজ আর ছবি পড়ে নেয়, আর কাস্টমাররা কোন নামে খোঁজে সেটাও শিখে নেয়।
-
নিয়ম লিখে দিন
ডেলিভারি এলাকা আর চার্জ, একটা অ্যামাউন্টের উপরে ফ্রি ডেলিভারি, পেমেন্টের উপায়, খোলা থাকার সময়, ওয়ারেন্টি আর রিটার্ন। একবার লিখে দিলেই হলো, এরপর যতবার জিজ্ঞেস করবে, ততবার একই ঠিক উত্তর।
-
পেজ কানেক্ট করুন, অর্ডার চেক করে ছাড়ুন
আপনার Facebook পেজ কানেক্ট করুন, বা ওয়েবসাইটে এক লাইন কোড বসিয়ে দিন। প্রতিটা অর্ডার আপনার ইনবক্সে আপনার ওকে-র জন্য দাঁড়িয়ে থাকে। পরে চাইলে নিজেই সেট করে দিতে পারেন, যাতে অর্ডার আপনাআপনি চলে যায়।
DMJar যা যা করে
-
কাস্টমারের ভাষায় কথা বলে
বাংলা, বাংলিশ আর ইংরেজি, এমনকি একই চ্যাটে মিলিয়েও। কাস্টমার যে ভাষায় লেখে, জবাব যায় সেই ভাষাতেই।
-
কখনো দাম বানিয়ে বলে না
প্রতিটা সংখ্যা আসে আপনার লিস্ট আর নিয়ম থেকে। যে সংখ্যা সেখানে নেই, সেই জবাব কখনো পাঠানো হয় না।
-
চ্যাট থেকেই অর্ডার
কাস্টমার ছবিসহ কার্ড থেকে প্রোডাক্ট বাছে, সাইজ বেছে নেয়, পরিমাণ বদলায়, কনফার্ম করে। আপনি পান পুরো অর্ডার: প্রোডাক্ট, ঠিকানা, ফোন আর মোট টাকা।
-
ডেলিভারি, আপনার নিয়মে
এলাকা আর তার চার্জ, একটা অ্যামাউন্টের উপরে ফ্রি ডেলিভারি, মিনিমাম অর্ডার, দোকান থেকে পিকআপ। আপনি যেমন ঠিক করেছেন, ঠিক তেমনই বলে।
-
শেষ কথা আপনারই
অর্ডার যাওয়ার আগে চেক করে ছাড়ুন, যেকোনো চ্যাট নিজে নিয়ে নিন, বা এক সুইচে সব জায়গায় DMJar থামিয়ে দিন।
-
আপনার সিস্টেমের সাথেও চলে
অর্ডার বোর্ডে সব অর্ডার দেখুন, ইনভয়েস প্রিন্ট করুন, CSV ফাইল নামান, বা ওয়েবহুক দিয়ে প্রতিটা নতুন অর্ডার আপনার নিজের সিস্টেমে পাঠান।
আমাদের ডেমো দোকানে চ্যাট করে দেখুন
এটা আসল DMJar, একটা নমুনা মেনু থেকে জবাব দিচ্ছে। আমাদের ডেমো দোকানটা একটা রেস্টুরেন্ট, তবে দাম আছে এমন যেকোনো প্রোডাক্টেই DMJar চলে। মেনু চান, ধানমন্ডিতে একটা পিজ্জা অর্ডার করুন, ডেলিভারি চার্জ কত জিজ্ঞেস করুন।
ডেমো দোকানের চ্যাট আমাদের টেস্ট ইনবক্সে যায়। দয়া করে নিজের আসল তথ্য দেবেন না।
জিজ্ঞেস করে দেখুন
- মেনু দেখান
- ২টা মার্গারিটা পিজ্জা, ধানমন্ডি
- ডেলিভারি চার্জ কত?
প্রথম যারা আসছেন, তাদের জন্য এখন ফ্রি
ইমেইল দিয়ে সাইন আপ করুন, প্রোডাক্ট লিস্ট দিন, আর কোনো কাস্টমার দেখার আগেই নিজে DMJar-কে বাজিয়ে দেখুন।
ফ্রি শুরু করুনপ্রশ্ন আর উত্তর
ওয়েবসাইট লাগবে?
না। আপনার Facebook পেজের Messenger-এই DMJar কাজ করে। ওয়েবসাইট থাকলে এক লাইন কোডে সেখানেও চ্যাট বসে যায়।
রেস্টুরেন্ট না হলে চলবে?
চলবে। কাপড়, গ্যাজেট, স্কিনকেয়ার, মুদি — যার প্রোডাক্ট লিস্ট আর দাম আছে, তারই চলবে। সাইজ, স্টক, ছবি, ওয়ারেন্টি আর রিটার্নের নিয়ম, সবই লিস্টের অংশ।
AI যদি উত্তরটা না জানে?
সরাসরি বলে দেয় যে জানে না, আর চ্যাটটা আপনার ইনবক্সে পাঠিয়ে দেয়। বাকিটা আপনি নিজে দেখেন।
বাংলায় অর্ডার নিতে পারে?
পারে। কাস্টমার বাংলা, বাংলিশ বা ইংরেজি, যেটাতেই লিখুক, DMJar সেভাবেই জবাব দেয়, আর অর্ডার কার্ডটাও বাংলায় দেখাতে পারে।
খরচ কত?
আর্লি অ্যাক্সেসে কোনো খরচ নেই। প্ল্যান আসবে পরে, আর সেটা সবার আগে আপনিই জানবেন।
আমার লিস্ট আর চ্যাটগুলো কোথায় থাকে?
Cloudflare-এর নেটওয়ার্কে, প্রতিটা ব্যবসার জন্য আলাদা করে।